ফের শুরু বিপিএল, ব্যাটিংয়ে নোয়াখালী

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অনেক নাটকীয়তার পর অবশেষে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নানা জটিলতায় ঢাকা পর্ব নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। বিসিবির

2026-01-16T14:35:00+00:00
2026-01-16T14:47:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফের শুরু বিপিএল, ব্যাটিংয়ে নোয়াখালী
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ২:৪৭ পিএম
ম্যাচ শুরুর আগে টস করছেন দুই দলের অধিনায়ক। সংগৃহীত ছবি
অনেক নাটকীয়তার পর অবশেষে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।  নানা জটিলতায় ঢাকা পর্ব নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে ক্রিকেটাররা বয়কটের ডাক দিয়েছিল। ফলে, গতকাল বৃহস্পতিবার সূচিতে থাকা মিরপুরে বিপিএলের দুটি ম্যাচের কোনোটিই হয়নি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। এ ম্যাচে বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী এক্সপ্রেস। 

এদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। বিতর্কের জন্ম দিয়ে এবারের বিপিএল শুরু করলেও চট্টগ্রাম মাঠের খেলায় ভিন্ন রূপ দেখিয়েছে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শেখ মেহেদী হাসানের দল। তবে শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ মেলাতে চাইবে চট্টগ্রাম। এক্ষেত্রে তাদের সুবিধা দেবে বাড়তি ম্যাচ খেলার সুবিধা (লিগপর্বে এখনও ৩ ম্যাচ বাকি)। 


অন্যদিকে, ৮ ম্যাচ খেলে সমান ৪টি করে পয়েন্ট পেয়েছে নোয়াখালী। তারা টুর্নামেন্টে টিকে আছে যদি-কিন্তুর হিসেবে। নোয়াখালীর প্লে-অফে উঠতে সমীকরণ–শেষ দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না। চাইতে হবে রংপুর যেন আর ম্যাচ না জেতে। রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই আসর থেকে ছিটকে যাবে নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তায় পূর্বনির্ধারিত খেলা মাঠে গড়ায়নি। খেলোয়াড়রা যখন নিজেদের মধ্যে সভা ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করেছেন, তখন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের মিরপুর স্টেডিয়ামের ২২ গজে পায়চারি করতে দেখা গেছে। এরই মাঝে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ করলেও নিজেদের অবস্থানে অনড় ছিল ক্রিকেটাররা। পরবর্তীতে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে আজ থেকে খেলায় ফেরার কথা জানায়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিপিএল  ব্যাটিং  নোয়াখালী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: