বায়ুদূষণে বিশ্বে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকলেও শুক্রবার ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর

2026-01-16T13:54:16+00:00
2026-01-16T13:54:16+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
বায়ুদূষণে বিশ্বে আজও শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকলেও শুক্রবার ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, এদিন সকালেও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৫, যা বাতাসের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল বৃহস্পতিবারও ঢাকা একই অবস্থানে ছিল, যার অর্থ টানা কয়েকদিন ধরে মেগাসিটি ঢাকার বাসিন্দারা বিষাক্ত বাতাসের মধ্যে নিশ্বাস নিচ্ছেন। 

ঢাকার পরেই দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের দিল্লি এবং চীনের শাংহাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৬০ ও ২৩৫। 


একিউআই স্কোরকে কয়েকটি ভাগে ভাগ করে এর স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা হয়ে থাকে। স্কোর ১৫১-২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১-৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। ঢাকার বর্তমান স্কোর ২৭৫ হওয়ার অর্থ হলো, রাজধানীর বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। 

শীতকালে বৃষ্টিপাত না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণ কয়েক গুণ বেড়ে যায়। ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত রাস্তা খনন ও নির্মাণাধীন ভবন থেকে ওড়া ধুলিকণা, ঢাকার চারপাশের জেলাগুলোতে অবস্থিত ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করা হয়। 

দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় বাইরে বের হওয়ার সময় অবশ্যই উন্নত মানের মাস্ক ব্যবহার করা উচিৎ। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বায়ুদূষণ  বিশ্ব  শীর্ষে ঢাকা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: