রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন। সোমবার (১৯ অক্টোবর)

2026-10-20T14:07:29+00:00
2026-10-20T14:08:17+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেলেন কাজী রাকিব হোসাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ২:০৮ পিএম
কাজী রাকিব হোসাইন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব হোসাইন। সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়ক ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।


যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল বা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে, এর মধ্যে যেটি আগে ঘটে, সেসময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   রাষ্ট্রপতি  সহকারী প্রেস সচিব  নিয়োগ  কাজী রাকিব হোসাইন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: