তিন ইস্যুতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এবার সরাসরি মধ্যস্থতা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর

2026-01-16T13:07:23+00:00
2026-01-16T13:07:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
তিন ইস্যুতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এবার সরাসরি মধ্যস্থতা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধি দল। একটি সূত্রে জানা গেছে, আলোচনার জন্য আইসিসির একটি নিরাপত্তা প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে। 

ভারতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার ব্যাপারে অনড়। 

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসির একটি প্রতিনিধি দল আসবে বলে কথা হচ্ছে। এখনো ঠিক হয়নি কবে আসবে। তবে আলোচনা চলছে।’ 

জানা গেছে, প্রতিনিধি দল মূলত ভারতের মাটিতে সম্ভাব্য নিরাপত্তা সমস্যাগুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া, বিকল্প ভেন্যু হিসেবে কোথায় সমস্যা হতে পারে, তার বিস্তারিতও তারা জানাবে। 


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। 

আইসিসি প্রতিনিধিদল আসার খবরটি বিসিবির পক্ষ থেকে আশার আলো জাগাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেন, ‘আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। তাহলে এভাবে আলোচনার জন্য প্রতিনিধিদল আসত না। আমরা এখনো মনে করি আমাদের দাবি যৌক্তিক।’ 

এদিকে, গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও নিশ্চিত করেছিলেন, ‘আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। এবং শ্রীলঙ্কায় এটা করা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তিন ইস্যু  বাংলাদেশ  আইসিসি  প্রতিনিধি দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: