খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় সপরিবারে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর

2026-01-16T16:07:22+00:00
2026-01-16T16:07:22+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় সপরিবারে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম 
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা শুরু হয়েছে। সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা। এতে সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন। 

এর আগে, সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছে, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। 


শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। এ ছাড়া, পাহাড়ি জনগোষ্ঠীসহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে রয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   খালেদা জিয়া  স্মরণে নাগরিক শোকসভা  সপরিবারে তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: