প্রার্থী তালিকা থেকে বাদ পড়া মিতুকে নিয়ে মধ্যরাতে নাহিদের পোস্ট

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু দলটির সম্ভাব্য প্রার্থী

2026-01-16T17:18:55+00:00
2026-01-16T17:18:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
প্রার্থী তালিকা থেকে বাদ পড়া মিতুকে নিয়ে মধ্যরাতে নাহিদের পোস্ট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম 
নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু দলটির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে। তবে প্রার্থিতা থেকে বাদ পরলেও তার পাশে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা মিতুর প্রজ্ঞা, সাহসিকতা ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তার প্রতি শুভকামনা জানান নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘ডা. মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এই প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের বিষয় নয়। এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, জনগণ সেই রাজনীতিকেই আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন।’


এতে তিনি বলেন, ‘রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য সচেতনভাবেই মাঠে নেমেছেন ডা. মাহমুদা মিতু। রাজনীতির পথ সহজ নয়, তবে সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। ভবিষ্যতে তিনি অবশ্যই সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ২৫৩টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ৩০টি আসনে নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   প্রার্থী  তালিকা  মিতু  নাহিদ  পোস্ট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: