যে কারণে জোট ছাড়ল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ছাড়ার

2026-01-16T17:22:20+00:00
2026-01-16T17:22:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
যে কারণে জোট ছাড়ল ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ছাড়ার তথ্য জানান দলের মুখপাত্র গাজী আতাউর রহমান।
 
এর কারণ হিসেবে একটি দলকে বিশেষভাবে অভিযুক্ত করেছে তারা। গাজী আতাউর বলেন, একটি দলের কর্মকাণ্ড বারবার আমাদের দলের আত্মসম্মানবোধে আঘাত করেছে। কারো অনুগ্রহের আসন নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের রাজনৈতিক শিষ্টাচার বজায় থাকবে। আমাদের দলের সব নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে, শালীনতাবোধ বজায় রাখার জন্য।
 
জামায়াতের রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেছে দলটি। বিষয়টি জোট ছাড়ার অন্যতম কারণ বলেও উল্লেখ করা হয়েছে।
 
গাজী আতাউর বলেন, আদর্শিক ও নৈতিকভাবে আমরা কোনো সংগঠনের চেয়ে দুর্বল নই। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে না বলে জানিয়েছে। এই অবস্থায় আমরা যে স্বপ্ন নিয়ে জোট করেছিলাম, তা কম্প্রোমাইজ হয়ে যায়। তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।

 
তবে ১০ দলের জোটের কোনো দলের সঙ্গে বিরোধ নেই বলে জানিয়েছেন দলটির মুখপাত্র।
 
সমঝোতার নির্বাচনের শঙ্কা জানিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র আরও বলেন, জামায়াত আমির বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন ‘আগামীতে ক্ষমতায় গেলে বেগম জিয়ার ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে সরকার গঠন করবেন’। এমন বক্তব্য আমাদেরকে শঙ্কিত করেছে, আগামীতে পাতানো নির্বাচন হবে। আমরা কোনো পাতানো নির্বাচনে কারো সমঝোতার অংশ হতে চাই না।
 
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, আগামী নির্বাচনে ১১দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। দলের পক্ষ থেকে ২৭০টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। এরমধ্যে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে যে ২৬৮ জন প্রার্থী আছেন তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

সময়ের আলো/এআর


  বিষয়:   জোট  ঘোষণা  ইসলামী আন্দোলন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: