যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ‍্যে

2026-01-16T17:32:40+00:00
2026-01-16T17:32:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম 
শরিফ ওসমান বিন হাদি ও ওমর বিন হাদি। ছবি : সংগৃহীত
দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ‍্যে দ্বিতীয় সচিব পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক প্রজ্ঞাপনে সই করেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইনকিলাব মঞ্চ  শরিফ ওসমান হাদি  ওমর হাদি  হাইকমিশন  অন্তর্বর্তী সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: