জব্দ ২১ মণ জাটকা গেল এতিমখানায়

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলবে যাত্রীবাহী গাড়ি থেকে ২১ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়।শুক্রবার (১৬

2026-01-16T17:44:34+00:00
2026-01-16T17:45:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জব্দ ২১ মণ জাটকা গেল এতিমখানায়
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৫:৪৫ পিএম
অভিযানে জব্দ করা জাটকা ইলিশ। সংগৃহীত ছবি
চাঁদপুরের মতলবে যাত্রীবাহী গাড়ি থেকে ২১ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়। 

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোস্টগার্ড ও উপজেলার মৎস্য অফিসের অভিযানে এসব মাছ জব্দ করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোশাররফ হোসেন। 

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু চক্র এখনো এ কাজ চালিয়ে যাচ্ছে। এতে আমাদের জাতীয় মাছ ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। 

তিনি আরও বলেন, জাটকা রক্ষা করা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা করা। তাই সরকার নির্দেশিত অভিযান জোরদার করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   জাটকা  ইলিশ  জব্দ  এতিমখানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: