তেল নিয়ে পালাতে গিয়ে ফিলিং স্টেশন কর্মীকে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পালানোর সময়

2026-01-16T17:01:12+00:00
2026-01-16T17:01:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তেল নিয়ে পালাতে গিয়ে ফিলিং স্টেশন কর্মীকে হত্যা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পালানোর সময় রিপন গাড়িটির পিছু নিলে তাকে হত্যা করে পালিয়ে যায় চালক।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‌‌ঘটনার সময় আমি ও রিপন দায়িত্ব পালন করছিলাম। ভোর সোয়া চারটার দিকে কালো রঙের একটি পাজেরো জিপ এসে ফিলিং স্টেশনে দাঁড়ায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। চালক গাড়ি থেকে নেমে পাঁচ হাজার টাকার তেল দিতে বলেন। তেল দেওয়ার পর টাকা না দিয়ে গাড়িতে ওঠেন চালক।


তিনি আরও বলেন, গাড়ি স্টার্ট দেওয়ার আগে রিপন তার কাছে তেলের টাকা চান। টাকা না দিয়ে গাড়ি চালানো শুরু করেন চালক। রিপন দৌড়ে গাড়িটির পিছু নেয়। আমিও দৌড়ে গিয়েছিলাম। ফিলিং স্টেশনের একশ গজ দূরে গিয়ে দেখি, রিপনের মাথার ঘিলু বের হয়ে নিথর দেহ পড়ে আছে। তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে চালক।

এ বিষয়ে আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মিজানুর রহমান জানান, তেলের টাকা না দিয়ে পালানোর সময় ফিলিং স্টেশনের কর্মচারী গাড়ি চাপায় নিহত হওয়ার খবর শুনেছি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর দেখে মালিককে শনাক্ত করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সময়ের আলো/আআ


  বিষয়:   দুর্ঘটনা  হত্যা  গাড়ি  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: