মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় গেলেন বিচারক, উদ্ধার করলো পুলিশ

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

দুদিন নিখোঁজ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল

2026-11-19T21:35:55+00:00
2026-11-19T21:36:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় গেলেন বিচারক, উদ্ধার করলো পুলিশ
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৯:৩৬ পিএম
শেখ ফারহান নাদীম। ছবি : সময়ের আলো
দুদিন নিখোঁজ থাকার পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। মোবাইল ফোন বন্ধ রেখে একাকী ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তৎপরতায় তাকে খুঁজে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাকে উদ্ধারের পর জানা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কার্যক্রম শেষে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।


এরপর থেকেই তার সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে বিএমপির প্রচেষ্টায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তার অবস্থান শনাক্ত করা হয়।

দুই দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হলেও বিচারককে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে স্বজন ও সংশ্লিষ্টদের মধ্যে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মোবাইল ফোন বন্ধ  কুয়াকাটা  বিচারক  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: