বরিশালে হাতের রগ কাটার ঘটনায় ১১ দিন পর ঢাকায় গ্রেফতার আসামি

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় মানিক বেপারী নামে এক ব্যক্তির হাতের রগ কাটার ঘটনায় করা মামলার প্রধান আসামি মুন্না

2026-11-19T19:28:12+00:00
2026-11-19T19:28:12+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশালে হাতের রগ কাটার ঘটনায় ১১ দিন পর ঢাকায় গ্রেফতার আসামি
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম 
আসামি মুন্না খান। ছবি : সময়ের আলো
বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় মানিক বেপারী নামে এক ব্যক্তির হাতের রগ কাটার ঘটনায় করা মামলার প্রধান আসামি মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব (এসআরবি)। ঘটনার ১১ দিন পর ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুন্না খান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বাবুল খানের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গৌরনদীর সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ নভেম্বর মানিক বেপারীর হাতের রগ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুজ্জামান বেপারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে মুন্না খান ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।


সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, গ্রেফতারের পর মুন্না খানকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে হাতিরঝিল থানা পুলিশ তাকে তাদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভোরে তাকে গৌরনদীতে নিয়ে আসা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   বরিশাল  গৌরনদী  হাতের রগ কাটা  মাদক বিক্রি  মুন্না খান  আসামি গ্রেপ্তার  সরিকল তদন্ত কেন্দ্র  অপরাধ সংবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: