পুলিশের গাড়ি চুরি করা সেই ব্যক্তি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের হালিশহর থানার টহল দলের গাড়ি চোরকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে বুধবার

2026-11-19T18:02:56+00:00
2026-11-19T18:10:06+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশের গাড়ি চুরি করা সেই ব্যক্তি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৬:১০ পিএম
পুলিশের গাড়ির সেই চোর গ্রেফতার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হালিশহর থানার টহল দলের গাড়ি চোরকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সিএমপির জনসংযোগ বিভাগ। এর আগে বুধবার সন্ধ্যায় চুরি হওয়া গাড়িটি উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতার মো. রুবেল (৪০) একজন গাড়িচালক। এক সময় রিকুইজিশনে নেওয়া পুলিশের গাড়ি চালিয়েছেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, রুবেল আগে থেকে পুলিশ সদস্যদের কাছে পরিচিত ছিলেন। বিভিন্ন সময়ে পুলিশের ভাড়া নেওয়া গাড়ি চালিয়েছেন। পরিত্যক্ত অবস্থায় গাড়ি উদ্ধারের পর বুধবার রাতে দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারের পরই তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার প্রলোভনে পড়ে রুবেল গাড়িটি চুরি করার কথা জানিয়েছে। গাড়িটি নির্জন কোনো স্থানে নিয়ে অন্য কারো হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে গাড়িতে আগুন দিয়ে ভিডিও শেয়ার করার পরিকল্পনাও ছিল। এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন গেটের সড়কে পুনাক ক্যান্টিনের সামনে থেকে চুরি হয় পুলিশের পিকআপ ভ্যান। এ ঘটনায় সিএমপিতে তোলপাড় হয়। সামাজিক মাধ্যমে পুলিশের ব্যর্থতা নিয়প নানা মন্তব্য করা হয়। গাড়িটি টহল দলের সদস্যদের। বুধবার দুপুরে খাওয়ার জন্য তারা ক্যান্টিনে প্রবেশ করার কিছু সময়ের মধ্যে সেটি চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   পুলিশের গাড়ি  চোর গ্রেফতার  চট্টগ্রাম  হালিশহর থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: