বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে

2026-11-19T17:44:02+00:00
2026-11-19T17:44:02+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পর্যটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ সেখানে অবস্থান করছেন।


আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দফতর এ নির্দেশনা জারি করেছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বৈরী আবহাওয়া  সেন্টমার্টিন  পর্যটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: