প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
অট্টইতলা এলাকায় সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। ছবি : সময়ের আলোচট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর অট্টইতলা এলাকায় সড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কে ফেলে রাখা কাটা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছগুলো অপসারণ করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সময়ের আলো/আতা