পিরোজপুরে সাবেক জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুর

2026-11-19T16:12:59+00:00
2026-11-19T16:14:20+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে সাবেক জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৪:১৪ পিএম
সাবেক জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর। ছবি : সময়ের আলো
পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে শহরের ম্যাটা রনিটি রোডে থাকা তাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার বড় ছেলে তানভীর মুজিব অভি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তাদের এ বাড়িতে ৫ আগস্ট-এরপর একাধিকবার হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে এ বাড়িটিতে মেরামতের কাজ শুরু করেছিল। রাতে বেশ কিছু যুবক এসে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

মজিবর রহমান খালেক মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, তাদের বাড়ি রাতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর হামলাকারীরা তার মালিকানাধীন পাড়েরহাট এলাকায় থাকা চালের মিলেও হামলা চালায়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   পিরোজপুর  জেলা পরিষদ  উপজেলা পরিষদ  চেয়ারম্যান  দম্পতি  বাড়ি  ভাঙচুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: