সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকদের অবরোধ, ১০ কারখানায় ছুটি ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে প্রায় দেড় ঘণ্টা

2026-11-19T15:01:29+00:00
2026-11-19T15:01:29+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ
সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকদের অবরোধ, ১০ কারখানায় ছুটি ঘোষণা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কসংলগ্ন ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে গড়গড়িয়া, মাস্টারবাড়ী ও ২ নম্বর সিএন্ডবি বাজার, মাওনা চৌরাস্তা  এলাকায় মহাসড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। পাশাপাশি মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানেও অবরোধ করেন তারা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। সকাল সাড়ে ৯ টা পর্যন্ত অবরোধ চলার পর বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে দুপুর ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের মক্কা-মদিনা স্পিনিং কারখানার সামনে শ্রমিকরা আবারও অবরোধ করেন। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।

এদিকে, সকালে মহাসড়কসংলগ্ন কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকরা মক্কা-মদিনা স্পিনিং মিলের প্রধান ফটক ভাঙচুর করেন।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নেওয়াজ শিশিরের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সকাল থেকেই কয়েকটি স্থানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম বলেন, শ্রীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে অবরোধের চেষ্টা চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আঞ্চলিক সড়ক গুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  মহাসড়ক  বিক্ষোভ  সাউন্ড গ্রেনেড  ছত্রভঙ্গ  পোশাকশ্রমিক  অবরোধ  কারখানা  ছুটি  ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: