বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে বৈলছড়ি শাখায় নাশকতার

2026-11-19T17:24:49+00:00
2026-11-19T17:24:49+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম 
বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে গ্রামীণ ব্যাংক। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর রাতে বৈলছড়ি শাখায় নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা বিএনপি নেতা ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিএনপি নেতারা সঙ্গে ছিলেন।

এসময় বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, বৈলছড়ি ইউনিয়নে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসী সজাগ থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টার পর থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

সময়ে আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  বাঁশখালী উপজেলা  বৈলছড়ী  গ্রামীণ ব্যাংক  শাখায় অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: