পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমাসদৃশ বস্তু!

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার

2026-11-19T17:50:57+00:00
2026-11-19T17:50:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমাসদৃশ বস্তু!
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
শাসকের কার্যালয়ের সামনে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার। ছবি : সময়ের আলো
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কার্যালয়ের হেল্প ডেস্কের পাশের একটি চেয়ারে বস্তুটি দেখতে পান কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে কে বা কারা প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি লাল টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় হেল্প ডেস্কের পাশের একটি চেয়ারে রেখে যায়। সকালে কার্যালয়ের কর্মচারীরা সেটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। পাশাপাশি বস্তুটি উদ্ধারের জন্য বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, সকাল ৯টায় আমাদের স্টাফরা এখানে লাল টেপে মোড়ানো ছোট একটা বস্তু দেখতে পান। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এটি টিফিন বাটি আকৃতির একটি বস্তু। আমরা সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছি, পুলিশ এ বিষয়ে অবহিত আছে। বিশেষ করে বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে বিস্তারিত জানাবেন। আপাতত সেটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  জেলা প্রশাসক কার্যালয়  বোমাসদৃশ বস্তু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: