খুলনা শিববাড়ি মোড়ে বিএনপি’র দলীয় ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মহানগরীর শিববাড়ি মোড় গোলচত্বরে বিএনপি’র ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

2026-11-19T21:18:43+00:00
2026-11-19T21:18:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
খুলনা শিববাড়ি মোড়ে বিএনপি’র দলীয় ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম 
ছবি : সময়ের আলো
খুলনা মহানগরীর শিববাড়ি মোড় গোলচত্বরে বিএনপি’র ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে করে ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসে। এরপর তারা গোলচত্বরে থাকা বিএনপি’র ব্যানারে আগুন ধরিয়ে দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে নিউ মার্কেটের দিক দিয়ে পালিয়ে যায়।


সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে এসে ব্যানারে আগুন দেয়। পুলিশ ধাওয়া করলে তারা নিউমার্কেট হয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   খুলনা  শিববাড়ি মোড়  বিএনপি’র দলীয় ব্যানার  আগুন  দুর্বৃত্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: