সীমান্তে নিরাপত্তা জোরদারে পঞ্চগড়ে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বর্ডার গার্ড

2026-11-19T20:46:56+00:00
2026-11-19T20:46:56+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে নিরাপত্তা জোরদারে পঞ্চগড়ে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম 
সীমান্তে নিরাপত্তা জোরদারে পঞ্চগড়ে বিজিবির ‘নারায়ণপুর বিওপি’ উদ্বোধন। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত ‘নারায়ণপুর বর্ডার আউট পোস্ট (বিওপি)’ 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এ সময় তিনি ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিওপির নামফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রিজিয়নের (রংপুর) আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন বর্তমানে ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নতুন এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও কার্যকর করতেই নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে ওই এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিজিয়ন কমান্ডার আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও প্রতিরোধে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে।

এ সময় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজিবি ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সুসম্পর্ক এবং নিরাপদ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্মিত নারায়ণপুর বিওপি চালুর মাধ্যমে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও নিরাপত্তা-ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চোরাচালান, মাদক পাচার, মানব পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীমান্ত  নিরাপত্তা জোরদার  পঞ্চগড়  বিজিবি  নারায়ণপুর বিওপি  উদ্বোধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: