কুমিল্লায় পুলিশের অভিযানে আ.লীগের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কুমিল্লার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে। আটক

2026-11-19T20:24:43+00:00
2026-11-19T20:24:43+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় পুলিশের অভিযানে আ.লীগের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মীসহ ২১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে ৯৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


বাকি ১১৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কুমিল্লা  পুলিশ  অভিযান  আ.লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: