অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বিধবা মা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ছয়

2026-11-19T19:47:17+00:00
2026-11-19T19:47:17+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
ছবি : সময়ের আলো
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বিধবা মা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের মৃত কাজিমদ্দিনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি বাড়ির টাকা-পয়সা ও আসবাবপত্রও বিক্রি করে দিতেন। ছেলের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা ওরফুলি বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন। পরে ইউএনওর পরামর্শ অনুযায়ী বুধবার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন মা। 


পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাদকাসক্ত ছেলে  পুলিশ  মা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: