হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯

2026-11-19T19:42:07+00:00
2026-11-19T19:42:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম 
ইফতেখার মাহমুদ তুষার ও ইমতিয়াজ মাহমুদ ইরাত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তারা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে। আহত দুজনের নাম ফাহিম ও সায়েম।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তুষার ও ইরাত মোটরসাইকেলে করে ফরহাদাবাদের বাড়ি থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। ইরাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ফাহিম ও সায়েমকেও উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম বলেন, তার ইউনিয়নের বংশাল এলাকার আপন দুই ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বলে তিনি শুনেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তবে তখন পর্যন্ত ইরাতের মৃত্যুর খবর পুলিশের কাছে পৌঁছায়নি বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় একজন নিহত এবং অপরজনের অবস্থা সংকটাপন্ন ছিল। একই ঘটনায় অপর মোটরসাইকেলের যাত্রী হাটহাজারীর ফাহিম (১৯) আহত হয়েছেন। পুলিশ তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিল।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  হাটহাজারী  মোটরসাইকেল দুর্ঘটনা  দুই ভাই নিহত  ইফতেখার মাহমুদ তুষার  ইমতিয়াজ মাহমুদ ইরাত  সড়ক দুর্ঘটনা  নাজিরহাট হাইওয়ে পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: