গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা

2026-11-19T19:34:58+00:00
2026-11-19T19:34:58+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম 
ছবি : সময়ের আলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিন ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পুকুর থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ জানায়, উপজেলার মাস্তা গ্রামে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোমিন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে।

অন্যদিকে, উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাসদা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে।


এ ছাড়া উপজেলার মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মোতাহার হোসেন প্রধান (৬৫) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, আব্দুল মোমিনের মরদেহের বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  গোবিন্দগঞ্জ  পৃথক ঘটনায় মৃত্যু  বিদ্যুৎস্পৃষ্ট  পুকুরে মরদেহ  আব্দুল মোমিন  জহুরুল ইসলাম  শ্রীমল হাসদা  মোতাহার হোসেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: