সেপটিক ট্যাংকে ভাসছিল শিশুর লাশ

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে সেপটিক ট্যাংক থেকে নিহা মনি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মোচাগড়া গ্রামের সৌদি

2026-01-16T18:24:59+00:00
2026-01-16T18:24:59+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেপটিক ট্যাংকে ভাসছিল শিশুর লাশ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম 
ফাইল ছবি
কুমিল্লার মুরাদনগরে সেপটিক ট্যাংক থেকে নিহা মনি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মোচাগড়া গ্রামের সৌদি প্রবাসী শরীফ মিয়ার মেয়ে এবং স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে যাত্রাপুর ইউনিয়নে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে স্কচটেপ দিয়ে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে এলাকাবাসী। ঘাতক রাসেল (২০) একই গ্রামের রবিউল মিয়ার ছেলে।

Advertisement
নিহতের দাদি পারুল বেগম জানান, আমার নাতনি খেলাধুলা করছিল। তাদের আশেপাশে রাসেল ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর নিহা মনিকে নিখোঁজ হয়। সঙ্গে থাকা বাচ্চারা জানায়, নিহা মনিকে রাসেল ডেকে নিয়ে গেছে। পরে সাড়ে ১২টার সময় সেপটিক টাংকির ভেতর থেকে স্থানীয়রা নাতনির লাশ তুলে আনে। 


স্থানীয়রা জানান, রাসেল একজন মাদকাসক্ত, সে আগেও স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করত। এ বিষয়ে কয়েকবার তার বিচার করেছে এলাকাবাসী। নিহা মনির পরিবারের সাথে পূর্ব শত্রুতা ছাড়াই আজকের ঘটনা ঘটিয়েছে। তারা ঘাতক রাসেলের ফাঁসির দাবি জানান। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে।


সময়ের আলো/আআ
  বিষয়:   শিশু  মৃত্যু  পুলিশ  আটক  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: