নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল

2026-01-16T18:39:12+00:00
2026-01-16T18:39:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে নতুন এই প্ল্যাটফর্মটির যাত্রার ঘোষণা দেওয়া হয়।

এনপিএর পক্ষ থেকে জানানো হয়েছে, দলের পাঁচটি মূলনীতি, সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এগুলো নিয়েই ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করা হবে। 


এ প্ল্যাটফর্মের মূলমন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে-  গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একটি অংশ এবং বিভিন্ন বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্টদের সমন্বয়ে এই নতুন প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   রাজনৈতিক দল  আত্মপ্রকাশ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: