বাসের ধাক্কায় নসিমনচালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় রায়হাতুল ইসলাম অপু নামে এক নসিমনচালকের মৃত্যু হয়েছে।তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।শুক্রবার

2026-01-16T19:42:01+00:00
2026-01-16T19:51:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাসের ধাক্কায় নসিমনচালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৭:৫১ পিএম  (ভিজিট : ৭৬)
সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় রায়হাতুল ইসলাম অপু নামে এক নসিমনচালকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কলারোয়া উপজেলার কাজীরহাট কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রায়হাতুল ইসলাম অপু শসা ভর্তি নসিমন নিয়ে নাভারন থেকে কলারোয়ায় যাচ্ছিলেন। এ সময় নাভারন-সাতক্ষীরা সড়কের কলারোয়ার কোটা নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চালে যায়। এতে নসিমন উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   দুর্ঘটনা  মৃত্যু  খুলনা  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: