যৌথ অভিযানে মাদকসহ তিনজন আটক

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে

2026-01-16T19:51:12+00:00
2026-01-16T19:51:12+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
যৌথ অভিযানে মাদকসহ তিনজন আটক
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম 
যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা মাদক। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, ওই এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ, আলাউদ্দিনের ছেলে রিফাত এবং উপজেলার পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।

শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাক্যাম্পের কমান্ডার মেজর শরিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় এক হাজার ৬২১ বোতল ফেনসিডিল ও স্কাব, ১০৮ কেজি গাঁজা এবং সাড়ে নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/আআ
  বিষয়:   মাদক  সেনাবাহিনী  পুলিশ  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: