সেচ প্রকল্পের মালামাল চুরি, বিপাকে কৃষক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের রাউজানে কৃষি জমিতে বিএডিসি সেচ প্রকল্পের জন্য বসানো ট্রান্সফরমারের মালামাল চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে চোরচক্র স্থানীয়

2026-01-16T20:11:25+00:00
2026-01-16T20:11:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
সেচ প্রকল্পের মালামাল চুরি, বিপাকে কৃষক
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৩০১)
রাউজানের কদলপুর চুরির কারণে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাউজানে কৃষি জমিতে বিএডিসি সেচ প্রকল্পের জন্য বসানো ট্রান্সফরমারের মালামাল চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে চোরচক্র স্থানীয় কৃষি জমির বৈদ্যুতিক খুঁটি থেকে কৃষক মো. আব্দুল ছাত্তারের পরিচালনায় থাকা ট্রান্সফরমারে মালামাল চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। 

ট্রান্সফরমারের মালামাল চুরি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বোরো আবাদে সেচ দিয়ে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। সঠিক সময়ে জমিতে সেচ দিতে না পারার কারণে চলতি মৌসুমে বোরো চাষ ও শীতকালীন ফসল আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। 

কৃষক আব্দুল ছাত্তার জানান, মোয়াফের বিল এলাকায় চাষ করার জন্য বিএডিসি থেকে পানির সেচের জন্য সরকারি সহযোগিতায় পাম্প ও ট্রান্সফরমার সরবরাহ করা হয়। গতকাল বৃহস্পতিবার ট্রান্সফরমারের মালামাল (তামার) কয়েল চুরি হয়। 

তিনি আরও জানান, এই বিষয়ে প্রথমে বিএডিসি কর্তৃপক্ষকে জানানো হয়। রাউজান থানায় হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিই। 


রাউজান বিএডিসির ইঞ্জিনিয়ার মো. সাইফুল জানান, ঘটনার খবর জেনে আমি সকালে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি নিয়ে বিএডিসি প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। 

চুরি হওয়া মালামাল কৃষক আব্দুল ছাত্তারকে উদ্ধারের জন্য চেষ্টা করতে বলা হয়েছে। পরবর্তী কীভাবে সংযোগ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।


সময়ের আলো/আআ






  বিষয়:   সেচ প্রকল্প  কৃষক  জমি  বিএডিসি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: