হাদি হত্যার বিচারে এক সপ্তাহের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।শুক্রবার (১৬

2026-01-16T21:03:13+00:00
2026-01-16T21:03:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
হাদি হত্যার বিচারে এক সপ্তাহের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম 
হাদি হত্যার বিচারে এক সপ্তাহের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। ছবি : সংগৃহীত
শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতির জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তিনি। 

তিনি বলেন, আগামী এক সপ্তাহ আমরা অপেক্ষা করব। এই সময়ের মধ্যে যদি বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হয়, তাহলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বয়স হয়েছে। আপনি বেশিদিন এমনিতেও বাঁচবেন না। বাংলার এই আগামীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল। আপনি জানাজায় গিয়ে বললেন যে শহিদ উসমান হাদিকে আমরা ধারণ করি। আপনি শহিদ উসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না সেটা হতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহিদ উসমান হাদি হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহিদ উসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে, কারা সহায়তা করেছে।


তিনি আরও বলেন, খুনিরা শুধু শহিদ উসমানকে গুলি করেনি। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। বাংলাদেশের পতাকায় গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষ আজাদ থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ওসমান হাদি  আলটিমেটাম  ইনকিলাব মঞ্চ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: