ডাকসুর ‌‘কাওয়ালি’ সন্ধ্যার আয়োজন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‌‘কাওয়ালি’ অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কাওয়ালি সন্ধ্যা‌র আয়োজন

2026-01-16T22:31:37+00:00
2026-01-16T22:31:37+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
ডাকসুর ‌‘কাওয়ালি’ সন্ধ্যার আয়োজন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ পিএম 
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘কাওয়ালি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি : সময়ের আলো
২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‌‘কাওয়ালি’ অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কাওয়ালি সন্ধ্যা‌র আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পর থেকে‌ই এ অনুষ্ঠান শুরু হয়।

Advertisement
আয়োজকরা বলেন, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সেই অনুষ্ঠানে প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে শিল্পী, আয়োজক ও দর্শকরা গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত হন। ওই বর্বর হামলার প্রতিবাদ ও স্মরণেই আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।


তারা আরও বলেন, ঘটনাটির পর প্রায় চার বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। অথচ এ সময়ের মধ্যে দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি আমাদের নজরে আসেনি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এই হামলার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  টিএসসি  কাওয়ালি  ছাত্রলীগ  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  ডাকসু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: