নাকসু গঠনতন্ত্র চূড়ান্তকরণে কমিটি গঠন করলো ইউজিসি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

2026-01-16T23:07:02+00:00
2026-01-16T23:07:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
নাকসু গঠনতন্ত্র চূড়ান্তকরণে কমিটি গঠন করলো ইউজিসি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম   (ভিজিট : ১৬৮)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র চূড়ান্তকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সোমবার (১৯ জানুয়ারি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইউজিসির এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রেরিত স্মারকের প্রেক্ষিতে সিন্ডিকেট কর্তৃক প্রণীত কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা, চূড়ান্তকরণ এবং রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এই কমিটি গঠন করা হয়েছে।


কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। কমিটির অন্যান্য সদস্যদেরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, ইউজিসির উপ-সচিব (লিগ্যাল) রোজিনা খান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোনীত দুইজন প্রতিনিধি প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আশরাফুল আলম। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসির সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।

এতে উল্লেখ করা হয়, কমিটিকে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া পরীক্ষা করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   নাকসু  গঠনতন্ত্র  কমিটি গঠন  ইউজিসি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: