এবার ভারত-বাংলাদেশ ম্যাচে হাত মেলাননি দুই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

ভারত-বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এবার টসের পর হাত মেলাননি দুদেশের অধিনায়ক।শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের পর

2026-01-17T15:23:26+00:00
2026-01-17T15:23:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
এবার ভারত-বাংলাদেশ ম্যাচে হাত মেলাননি দুই অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম 
জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টস করছেন বাংলাদেশ-ভারতের অধিনায়ক। সংগৃহীত ছবি
ভারত-বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এবার টসের পর হাত মেলাননি দুদেশের অধিনায়ক।
 
শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের পর একে অপরকে এড়িয়ে যান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

কোন দলের সিদ্ধান্তে হাত মেলানোর রীতি মানা হয়নি সে বিষয়ে জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচে ভারতই তা বারবার এড়িয়ে গেছে।

বয়সভিত্তিক ক্রিকেটে আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা বিরাজ করছে।

ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে।

তবে উগ্রপন্থিদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের ‘ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ এ ভারতে নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়েছে।

যার জেরে বাংলাদেশ সরকার ও বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসি ভারতের বিষয়ে অনুরোধ করে ইতিবাচক সাড়া না পাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর বিষয়টি এখন পর্যন্ত ঝুলে রয়েছে।


এমন পরিস্থিতিতে বাংলাদেশ–ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা গেল। ‘হ্যান্ডশেক’ ম্যাচের অবশ্য পালনীয় কোনো বিষয় না হলেও যে কোনো খেলায় এটি সাধারণ ঘটনা। 

তবে সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত ভিন্ন অবস্থান নেয়। পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়, টসের সময় অধিনায়কেরা এবং ম্যাচের পর দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাবেন না।

সে সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সম্মেলনে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে ভারত–পাকিস্তানের তিন ম্যাচেই হাত মেলাননি ভারত।

সময়ের আলো/আআ




  বিষয়:   বাংলাদেশ  ভারত  ক্রিকেট  উত্তেজনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: