আমি তো বহিষ্কার থাকার কথা না : তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি বিএনপি ও জনগণের সাথে ছিলাম, এখনও আছি। পানি কাটলে ভাগ হতে

2026-01-17T18:33:32+00:00
2026-01-17T18:34:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আমি তো বহিষ্কার থাকার কথা না : তৈমুর আলম খন্দকার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৬:৩৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবলে ফুল দিয়ে শ্রদ্ধ জানান বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। সংগৃহীত ছবি
সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি বিএনপি ও জনগণের সাথে ছিলাম, এখনও আছি। পানি কাটলে ভাগ হতে পারে, কিন্তু তৈমুর আলম খন্দকারের সাথে তৃণমূলের সম্পর্ক ছিন্ন করা যাবে না। দেশনেত্রী খালেদা জিয়া নেতাদের বলেছিলেন, তৈমুর কোথায়? তোমরা তাকে কেন বহিষ্কার করলা? তার কি দলে অবদান নেই? দলের চেয়ারপার্সনের এমন বক্তব্যের পরে তো আমি বহিষ্কার থাকার কথা না।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জে যখন সাত খুন হয়, এ বিষয়ে তখন বিএনপির হাই কমান্ডের সাথে আলাপ আলোচনা করে তিনি (বেগম খালেদা জিয়া) বললেন, তৈমূর কোথায়? তার সাথে আলোচনা করব। তারপর আমাকে ফোন করা হয়। আমি এসে দেখি ম্যাডাম সবাইকে নিয়ে বসে আছে। পরবর্তীতে তিনি আমার মতামত চাইলেন, আমি মতামত দিলাম। সেই মতামতই তিনি গ্রহণ করলেন। তিনি বললেন তৈমূর যেভাবে বলেছে সেভাবে করো।

তিনি আরও বলেন, অনেক ঘটনাই আমার স্মৃতিতে আছে। আমি যখন গুলিবিদ্ধ হই, আমি মনোয়ারা হাসপাতালে ভর্তি ছিলাম। ম্যাডাম নিজে আমাকে দেখতে আসেন এবং দেখে একদিনের হরতাল ঘোষণা দেন। আমাকে উন্নত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।


এদিন সকালে নারায়ণগঞ্জ থেকে গাড়িযোগে দলবল নিয়ে তৈমূর আলম খন্দকার বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে যান। সকাল সাড়ে ১০টায় তিনি জিয়া উদ্যানে প্রবেশ করেন। তাদের নিয়ে কবর জিয়ারত করে সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন।

প্রসঙ্গত, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এরপর তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।


সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  তৈমুর আলম খন্দকার  বহিষ্কার  বেগম খালেদা জিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: