রেললাইনে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা-বিচ্ছিন্ন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল (৪০) ইসলাম নামে এক যুবক। এ সময় তার কোমরের

2026-01-17T18:18:45+00:00
2026-01-17T18:18:45+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রেললাইনে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা-বিচ্ছিন্ন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল (৪০) ইসলাম নামে এক যুবক। এ সময় তার কোমরের নিচ থেকে দুই পা-বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত মো. রফিকুল ইসলাম উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদহ গামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা-বিচ্ছিন্ন হয়ে যায়। 


খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


সময়ের আলো/আআ

  বিষয়:   আত্মহত্যা  ট্রেন  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: