জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত

চন্দনাইশ সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আব্দুল্লাহ (২১) গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও

2026-01-17T18:06:23+00:00
2026-01-17T18:06:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত
চন্দনাইশ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৬ পিএম 
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে ব্লকেড কর্মসূচি। সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আব্দুল্লাহ (২১) গুরুতর আহত হয়েছেন। এ সময় আরও এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে চন্দনাইশ উপজেলার নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত হাসনাত আব্দুল্লাহ (২১) দোহাজারী পৌরসভার বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা হিসেবেও পরিচিত। আহত অন্য যুবক মাইনুদ্দিন (২১) মধ্যম চন্দনাইশ এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি থামিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দুইজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে আহত দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তাদের অভিযোগ, এ হামলার সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী জসিম আহমেদের সম্পৃক্ততা রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা চন্দনাইশে ব্লকেড কর্মসূচি পালন করছে। ব্লকেডের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। 


সময়ের আলো/আআ



  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  হামলা  আহত  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: