চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের উপজেলা সভাপতি মো. মহিবুর রহমান ওরফে ফরহাদ হোসেনকে (২৮)

2026-11-07T15:51:16+00:00
2026-11-07T15:51:16+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম 
চাটখিলে ছাত্রলীগসহ গ্রেফতার ৯। ছবি : সময়ের আলো
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের উপজেলা সভাপতি মো. মহিবুর রহমান ওরফে ফরহাদ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ছাত্রলীগের ৬ সক্রিয় সদস্য গ্রেফতার হয়। গ্রেফতাররা হচ্ছে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মো. মাসুদ রানা (৪০), সিফাত হোসেন (২০), মো. সজীব হোসেন (২০), আব্দুর রহমান ওরফে রবিন (৩০), নোয়াখলা ইউনিয়নের মো. এমরান হোসেন (২৭) ও আব্দুল মোতালেব (২৭)। 


অন্য মামলায় গ্রেফতাররা হলেন, চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার অজি বাড়ির মোশারফ হোসেন হৃদয় (২৩), নারায়নপুর আশেক পাটোয়ারী বাড়ির জাবেদ হোসেন (৪২) এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি দক্ষিণ ঘাটলাবাগ মোল্লা বাড়ির জান্নাতুল ফেরদাউস (২৪)।

ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাটখিল থানা পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   নোয়াখালী  চাটখিলে  ছাত্রলীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: