বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম রাসেল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন (বাংলা চ্যানেল) সাগরপথ পাড়ি দিয়ে সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। দীর্ঘ চার ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে

2026-01-17T19:37:35+00:00
2026-01-17T19:37:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম রাসেল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
টেকনাফ-সেন্টমার্টিন (বাংলা চ্যানেল) সাগরপথ পাড়ি দিয়ে সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। দীর্ঘ চার ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সাঁতারুরা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই তথ্য নিশ্চিত করেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন। 

তিনি জানান, দ্রুততম সময়ে ১৬.১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন সাইফুল ইসলাম রাসেল। তিনি চার ঘণ্টা ১৫ মিনিটে গন্তব্যে পৌঁছান। এর আগেও তিনি ২০২৩ সালে বাংলা চ্যানেল সাঁতারে প্রথম হয়েছিলেন। এবার যৌথভাবে দ্বিতীয় হন মো. ফয়সাল আহমদ ও তৌফিকুজ্জামান, তারা চার ঘণ্টা ৫৫ মিনিটে সাঁতার শেষ করেন। পাঁচ ঘণ্টা পাঁচ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন হাফিজুর রহমান।
প্রতিযোগিতায় ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯তম বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এ বছর ৩৫ জন সাঁতারু এতে অংশগ্রহণ করেন।


প্রথম স্থান অর্জনকারী সাইফুল ইসলাম রাসেল বলেন, তিনি এর আগেও ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছেন। সপ্তম বার জয়ের লক্ষ্যে অংশ নিয়ে এবারও প্রথম হতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, এ বছর দুইজন নারীসহ ৩৫ জন সাঁতারু অংশ নিয়েছেন। আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য প্রতিটি সাঁতারুর সঙ্গে বোট ও উদ্ধারকর্মী রাখা হয়।

সময়ের আলো/আআ

  বিষয়:   সাঁতার  সেন্টমার্টিন  প্রতিযোগিতা  কক্সবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: