৩৩০ দুষ্কৃতকারীর শহরে প্রবেশ নিষিদ্ধ করলো সিএমপি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে

2026-01-17T19:15:13+00:00
2026-01-17T19:15:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
৩৩০ দুষ্কৃতকারীর শহরে প্রবেশ নিষিদ্ধ করলো সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:১৫ পিএম 
সিএমপি কমিশনার হাসিব আজিজ। সংগৃহীত ছবি
নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতকারীর নগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 


প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট সিএমপি কমিশনার অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়ে সমালোচিত হন সিএমপি কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক এসআই গুরুতর আহত হওয়ার পর তিনি ওয়্যারলেসে এই নির্দেশ দিয়েছিলেন। এই বার্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তোলপাড় হয়। 

গত বছরের ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছিলেন তিনি। ওইদিন বেতার বার্তায় তিনি থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে। এজন্য সব দায় নিজে বহন করবেন। এই বার্তাটিও ছড়িয়ে পড়লে ফের সমালোচিত হন তিনি। 


সময়ের আলো/আআ


  বিষয়:   নিষিদ্ধ  সন্ত্রাসী  সিএমপি  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: