শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর)

2026-10-18T11:02:23+00:00
2026-10-18T11:02:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম 
সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদীর খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 নিহত বরকত আলী মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে থাকা একটি গাছে ওঠে ডাল কাটছিলেন বরকত আলী। এ সময় গাছে থাকা ভিমরুলের বাসা থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল বেরিয়ে তাকে আক্রমণ করে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করলে শারীরিক অবস্থার অবনতি হয়।


পরে শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খড়িয়া কাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেলপুর  শ্রীবরদী  ভিমরুলের কামড়  কৃষকের মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: