উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড, মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায়

2026-10-18T11:18:25+00:00
2026-10-18T11:20:04+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড, মালিককে প্রধান আসামি করে মামলা
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম  আপডেট: ১৮.১০.২০২৬ ১১:২০ এএম
টুপটুপ রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ম্যানেজার মোহাম্মদ সুমন। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে রিসোর্টের ম্যানেজার সুমনকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় নেওয়া হয় এবং এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে রিসোর্টটির নিরাপত্তা-ব্যবস্থা, প্রয়োজনীয় অনুমোদন এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে। পাশাপাশি হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড  মালিককে প্রধান আসামি করে মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: