রাজধানীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের

2026-01-17T20:36:17+00:00
2026-01-17T20:47:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরা বাজারে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। 

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের  তথ্য পেয়েছি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।’ 


জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজারের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার তলা ভবনের তিন তলার একটি জুতার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। 

এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাজধানী  জুতার কারখানা  ভয়াবহ আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: