তারেক রহমানের সঙ্গে নেপালের ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।শনিবার (১৭ জানুয়ারি)

2026-01-17T21:04:07+00:00
2026-01-17T21:45:46+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে নেপালের ও ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৯:৪৫ পিএম
শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমে আসেন নেপালের রাষ্ট্রদূত এবং বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এরপর ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারম্যানের। 

Advertisement
এই দুই সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। 


নেতারা জানান, দুই দেশের রাষ্ট্রদূত নিজ নিজ দেশের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে কুশল বিনিময়ের পাশাপাশি দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে তারা আলোচনা করেন। ভুটানের রাষ্ট্রদূত সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন করেন বলেও জানান শায়রুল কবীর খান। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   তারেক রহমান  নেপাল  ভুটান  রাষ্ট্রদূত  সাক্ষাৎ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: