গ্রিনল্যান্ড আগ্রাসনে বাধা দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ তার অবস্থানের সঙ্গে একমত না হয়, তবে তিনি তাদের

2026-01-17T22:13:46+00:00
2026-01-17T22:13:46+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ড আগ্রাসনে বাধা দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ তার অবস্থানের সঙ্গে একমত না হয়, তবে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। নতুন শুল্ক আরোপ করলে ঠিক কোন কোন দেশ প্রভাবিত হতে পারে কিংবা কোন আইনি ক্ষমতায় নিজ লক্ষ্য বাস্তবায়নে তিনি এ ধরনের আমদানি কর আরোপ করবেন; সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি দেশ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই এ ধরনের অধিগ্রহণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ট্রাম্প যখন বৈঠকে এসব বলছিলেন, তখন অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে রিপাবলিকান ও ডেমোক্রেটিক- উভয় দলের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে ছিলেন।

Advertisement
১১ সদস্যের এ দল গ্রিনল্যান্ডের আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেনের সঙ্গেও সাক্ষাৎ করে। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে, ওয়াশিংটন এটা নেবে। এ কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোরপূর্বক দখলের ইঙ্গিত দিচ্ছেন।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, তাদের এ সফরের লক্ষ্য হলো, স্থানীয়দের কথা শোনা এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তাদের মতামত জানানো; যাতে উত্তেজনা কমিয়ে আনা যায়।

ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে, ওয়াশিংটন এটা নেবে। এ কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোরপূর্বক দখলের ইঙ্গিত দিচ্ছেন। 


গতকাল শুক্রবার হোয়াইট হাউসে ওই বৈঠকে ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’

এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে অল্পসংখ্যক সৈন্য পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। তারা সেখানে একটি যৌথ মহড়ায় অংশ নেবেন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে এর অবস্থান হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারি করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম কোনে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে স্থায়ীভাবে একশয়ের বেশি সেনা মোতায়েন করেছে। এটি একটি ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণকেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে যত খুশি সেনা পাঠাতে পারে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   গ্রিনল্যান্ড  আগ্রাসন  শুল্ক আরোপ  হুমকি  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: