পার্টির নেতৃত্বে লড়ছেন না লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইঙ্গা রুগিনিয়েনে জানিয়েছেন, আগামী মে মাসে অনুষ্ঠেয় লিথুয়ানিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। বরং

2026-01-17T21:48:13+00:00
2026-01-17T21:48:13+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পার্টির নেতৃত্বে লড়ছেন না লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম 
প্রধানমন্ত্রী ইঙ্গা রুগিনিয়েনে। ছবি : সংগৃহীত
লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইঙ্গা রুগিনিয়েনে জানিয়েছেন, আগামী মে মাসে অনুষ্ঠেয় লিথুয়ানিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। বরং তিনি বর্তমান ভারপ্রাপ্ত দলনেতার দায়িত্ব বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। 

গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এলআরটিকে দেওয়া সাক্ষাৎকারে রুগিনিয়েনে বলেন, ‘আমি নিশ্চিতভাবেই প্রার্থী হচ্ছি না। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি; দেখা যাক কী হয়।’

রুগিনিয়েনে বলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জনাভা শহরের মেয়র মিন্দাউগাস সিনকেভিচিউস স্থায়ীভাবেও দলটির নেতৃত্ব দিতে পারেন। ‘আমাদের দলে বেশ কয়েকজন শক্তিশালী নেতা রয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলে স্থায়ীভাবেই নেতৃত্ব চালিয়ে যেতে পারেন,’ বলেন প্রধানমন্ত্রী।

লিথুয়ানিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় সভাপতির প্রার্থী হতে হলে অন্তত টানা তিন বছর দলের সদস্য থাকতে হয়। ইঙ্গা রুগিনিয়েনে ২০২৪ সালের শরৎকালে দলে যোগ দেন, ফলে তিনি এ শর্ত পূরণ করছেন না। এর আগে দলটি ২০২৭ সালে নেতৃত্ব নির্বাচন করার পরিকল্পনা করেছিল। তবে গত ডিসেম্বর সিদ্ধান্ত বদলে এ বছরের মে মাসেই নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়।


উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস ২০২৫ সালের মে মাসে দুই বছরের জন্য দলীয় চেয়ারম্যান নির্বাচিত হলেও চলতি বছরের জুলাইয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই মিন্দাউগাস সিনকেভিচিউস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

লিথুয়ানিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে প্রতি দুই বছর অন্তর দলীয় সভাপতি নির্বাচন করা হয়।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   পার্টি  নেতৃত্ব  লিথুয়ানিয়া  প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: