যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে

2026-11-02T05:06:10+00:00
2026-11-02T05:06:10+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:০৬ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আবাসিক এলাকায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে নয়জন আরোহী নিয়ে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনাকে ‘মর্মান্তিক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন তিনি।


এফএএর বিবৃতি অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দর।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  উড়োজাহাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: