প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:১৭ এএম
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীতসরকারি সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে রোববার তুরস্ক ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের আমন্ত্রণে এ সফর করছেন তিনি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন এরদোয়ান।
বৈঠকে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করতে সফরকালে কয়েকটি চুক্তি স্বাক্ষরেরও প্রত্যাশা করা হচ্ছে।
এরদোয়ানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী এমিনে এরদোয়ান, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বাইরাকতার, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির।
সংশ্লিষ্টদের আশা, এ সফরের মধ্য দিয়ে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
সময়ের আলো/এসএকে