প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম
সংগৃহীত ছবিইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি উল্লেখ করেছেন, ইরানের অন্যতম শর্ত হলো, হরমুজে ইরান ও ওমানের নির্ধারণ করা নতুন রুটের স্বীকৃতি দিতে হবে। খবর আলজাজিরার।
এ বিষয়ে সংবাদমাধ্যম আলজাজিরাকে আরাঘচি বলেছেন, অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে—ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে, সেগুলো তুলে নিতে হবে; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সংখ্যা কমাতে হবে; জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আবার কার্যকর করতে হবে; ইরানের জব্দ করা অর্থ ছাড় করতে হবে, যার মধ্যে কাতারে জব্দ থাকা অর্থও অন্তর্ভুক্ত থাকবে; হরমুজে ইরান ও ওমানের নির্ধারিত রুট ছাড়া বাকি সব রুট বন্ধ করে দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করতে হবে।
আরাঘচি বলেন, মধ্যস্থতাকারী দেশ কাতার তাদের কাছে প্রস্তাব দিয়েছিল, যুক্তরাষ্ট্র শর্তগুলো মেনে নিলে আরও কম সময়ের মধ্যে হরমুজ খুলে দেওয়া সম্ভব কি না। এরপর সিদ্ধান্ত হয়, ইরান দুই দিনের মধ্যেই হরমুজ খুলে দেবে। এর মধ্যে প্রথম দিন যুক্তরাষ্ট্রকে শর্তগুলো পূরণ করতে হবে। শর্ত পূরণ হলে পরের দিনই ইরান হরমুজ সবার জন্য উন্মুক্ত করে দেবে।
সময়ের আলো/ইউএমএইচ