‘বিজেপি পশ্চিমবঙ্গ লুট করছে, আমরা হাল ছাড়ব না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শিকার বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান

2026-11-01T21:13:04+00:00
2026-11-01T21:13:04+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘বিজেপি পশ্চিমবঙ্গ লুট করছে, আমরা হাল ছাড়ব না’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শিকার বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বিজেপি বাংলা (পশ্চিমবঙ্গ) লুট করছে। তবে এবার আমরা হাল ছাড়ব না। 

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। 

আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গণতন্ত্র রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব। রাজনীতির মাধ্যমে জবাব দেব, গণতন্ত্রের মাধ্যমে জবাব দেব। আমরা লড়াই চালিয়ে যাব।


এসময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট চুরির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে রাহুল দাবি করেন, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।    

সমাবেশে তিনি আরও বলেন, এটি সাধারণ কোনো চুরি নয়। দোকান থেকে কেউ কিছু চুরি করলে তাকে চুরি বলা হয়। কিন্তু এখানে প্রতিটি মানুষের কণ্ঠস্বর চুরি করা হচ্ছে। আইনের ভাষায় একে বিরলতম অপরাধ বলা হয়। এটি রাষ্ট্রদ্রোহের শামিল। 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   মমতা  বিজেপি  পশ্চিমবঙ্গ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: